Logo

সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই আদেশ মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবে: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৪, ০১:০১
সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই আদেশ মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৭জন পরিবারের সদস্যসহ হত্যা করেছে সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।

তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র-ছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরো বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি, তাঁরা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভােগ করুক সেগুলি পরিহার করে তারা তাদের ব্যবস্থা নিবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‌'উচ্চ আদালতের রায়ের পরেও কোটা আন্দােলন অব্যাহত রয়েছে এর মধ্যে কোনা রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কি না সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল কথাগুলো বলেছেন।

মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্থ করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি তারা (কোটা সংস্কার আন্দোলনকারীরা) জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভােগ করুক সেগুলি পরিহার করে তারা তাদের ব্যবস্থা নিবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্থ করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে গ্রেফতার সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী কিছু বলতে চাননি। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD