তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পাশে থাকবে সরকার: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গঠনের পথে তরুণদের স্বপ্ন ও উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের প্রত্যাশা ও সম্ভাবনাকে কেন্দ্র করেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হচ্ছে এবং সেই যাত্রায় সরকার তাদের সহযাত্রী হিসেবে থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান নেতৃত্বের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যার ফলে মানুষ নতুন করে আশাবাদী হতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনা জনগণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের মানুষের মধ্যে নতুন আস্থা সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এ পথচলায় নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও সেগুলো অতিক্রম করে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়নের প্রধান শক্তি তরুণরাই। তাদের চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা এবং ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তাই তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উদ্যম, সৃজনশীলতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বিজ্ঞাপন
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনি যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি এবং গণতান্ত্রিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন।








