Logo

নতুন বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ২৪:২৬
নতুন বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে রাজধানীর নতুন বাজারে অবস্থান নেওয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজারে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD