Logo

রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ২১:১৭
রাজধানীতে তাজিয়া মিছিল শুরু
ছবি: সংগৃহীত

মাতম তুলে আজীমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে মিছিল।

বিজ্ঞাপন

পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়েছে ।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে মিছিলটি শুরু হয়েছে। মিছিলটি খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে আজীমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে মিছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছে। মিছিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শোকের মিছিলে আংশগ্রহণের জন্য সবার পরনে কালো পোশাক, মাথায় কালো পট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল-কালো ও সোনালি রংঙের ঝাণ্ডা দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিক, সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD