Logo

খুলল অফিস, সূচিতে পরিবর্তন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৪, ২২:৩৫
খুলল অফিস, সূচিতে পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান সই করা এক আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের সময় সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার (২১ জুলাই) থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি অফিস।

বুধবার (২৪ জুলাই)  এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার (২৩ জুলাই)  বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান সই করা এক আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।”

এদিকে, অফিস-আদালত খুলে দেয়া হলেও দেশজুড়ে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD