আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাবো: রাষ্ট্রপতি

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে তিনি বলেন, পাহাড় ও সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে তাদেরও আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাবো।’
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার পরামর্শও দেন তিনি।
বিজ্ঞাপন
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে প্রস্তাবিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।








