Logo

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৪, ০১:১১
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার
ছবি: সংগৃহীত

এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এতথ্য জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD