Logo

ভিসা ছাড়াই যাওয়া যাবে থাইল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৪, ০৫:৫৫
ভিসা ছাড়াই যাওয়া যাবে থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

৩০ দিন সেখানে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে, এটার জন্য চুক্তি হয়েছে।

বিজ্ঞাপন

ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশের অফিশিয়াল পাসপোর্টধারীরা। এমন একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে ভিসা ছাড়াও তারা ৩০ দিন সেখানে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে, এটার জন্য চুক্তি হয়েছে।”

তিনি আরও বলেন, “আগে ২৯টি দেশের সঙ্গে ছিল, এ নিয়ে আমাদের ৩০টি দেশ হলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD