Logo

সড়কে ফিরল ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ২১:৩৬
সড়কে ফিরল ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও
ছবি: সংগৃহীত

আবার কিছু পয়েন্টে এখনোও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কর্মবিরতির ৬ দিন পর রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ। তবে কিছু কিছু পয়েন্টে এখনো দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে দেখা যায় রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। অনেক জায়গায় পুলিশের সাথে আছে শিক্ষার্থীরা। আবার কিছু পয়েন্টে এখনোও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা।

বিজ্ঞাপন

কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

বিজ্ঞাপন

এদিকে, রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD