Logo

ঈদের ছুটি ৬ ও ৫ দিন, দুর্গাপূজায় ২ দিন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪, ০২:১৭
ঈদের ছুটি ৬ ও ৫ দিন, দুর্গাপূজায় ২ দিন
ছবি: সংগৃহীত

তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের  (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। । শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন  নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সূত্রমতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল।

বিজ্ঞাপন

এরকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD