আইনশৃঙ্খলা অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার সবল রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।
দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান নূরুল ইসলাম মনি। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ধর্মীয় নেতাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধ এগিয়ে নিতে প্রয়োজনীয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








