পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন।
বিজ্ঞাপন
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওমরাহ পালন শেষে রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে করে সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।








