৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ প্রার্থী

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।








