Logo

৫১তম বিশেষ বিসিএসের নতুন সিলেবাস প্রকাশ করল পিএসসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩১
৫১তম বিশেষ বিসিএসের নতুন সিলেবাস প্রকাশ করল পিএসসি
ছবি: সংগৃহীত

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। আগামী নভেম্বর মাসে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরে।

লিখিত পরীক্ষার নম্বর বণ্টন করা হয়েছে—বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ এবং গাণিতিক যুক্তি ১০ নম্বর। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ের ওপর।

বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পিএসসি সূত্রের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের জন্য এই বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া তুলনামূলকভাবে সংক্ষিপ্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত নিয়োগ সম্পন্ন করে নতুন চিকিৎসকদের দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়নের লক্ষ্য রয়েছে।

৫১তম বিশেষ বিসিএসের সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD