Logo

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম
চিফ হুইপ নুরুল ইসলাম মনি | ফাইল ছবি

ব্যক্তিগত সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার সঙ্গে স্ত্রী ও পুত্রও দেশে ফিরেছেন শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানিয়েছে, চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১৩৬ নম্বর ফ্লাইটে করে দেশে ফেরেন। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ। সফর শেষে নির্ধারিত সময় অনুযায়ী সপরিবারে তিনি দেশে পুনরায় প্রত্যাবর্তন করলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD