আজ দুপুর থেকে টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ডেমরা, শনির আখড়া, জুরাইন, মাতুয়াইল, পোস্তগোলা ও ধোলাইপারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস থাকবে না।
একই সময়ে শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার ও খুদের বাজার এলাকাতেও সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাও নির্ধারিত ছয় ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের আওতায় রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত এলাকার পাশাপাশি আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।








