Logo

আজ টানা ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৩:০৫
আজ টানা ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

পাইপলাইন মেরামত, ধামরাই ডিআরএসের সংস্কার এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের কারণে ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক এ ভোগান্তিতে পড়বেন।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া নির্ধারিত এলাকাগুলোর আশপাশের সংলগ্ন অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD