যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

বার্ষিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারকাজের কারণে আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং লাইনে প্রয়োজনীয় কাজ করা হবে। এ ছাড়া রাইট অব ওয়ে-সংক্রান্ত কার্যক্রমও সম্পন্ন করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রক্ষণাবেক্ষণকাজের জন্য যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।








