Logo

২০২৭ সালের হজে চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
২০২৭ সালের হজে চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
ফাইল ছবি

২০২৭ সালের পবিত্র হজ পালনে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুসারে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। অন্যথায় হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।’

বিজ্ঞাপন

এ পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত প্যাকেজের বকেয়া অর্থ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD