Logo

আরেকটি সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৮
আরেকটি সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

নতুন বেতনকাঠামোর পর সরকারি চাকরিজীবীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

অর্থ বিভাগের ২১ সেপ্টেম্বরের নোটিশে এ হার নির্ধারণের তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্ধারিত হার অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে। অন্যদিকে, সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে সরকারের নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করে সরকার। নতুন বেতনকাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৫০ শতাংশ হারে পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে নতুন বেতনকাঠামোর শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD