Logo

তৃণমূল থেকে আইজিপি সংশোধন হোন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩
তৃণমূল থেকে আইজিপি সংশোধন হোন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও
ছবি: সংগৃহীত

পুলিশের দায়িত্ব পালনে শৃঙ্খলাভঙ্গ বা অপরাধের ঘটনায় শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রয়োজন হলে প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ মামলাও করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জনআকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার ওপর এবং তরুণদের দুই-তৃতীয়াংশের সমর্থনের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার অত্যন্ত শক্তিশালী।

তিনি বলেন, “আমরা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে বিশ্বাস করি। প্রতিনিয়ত শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে যাচ্ছি। হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের ক্ষেত্রে পালন করতে পারছি না। কিন্তু সময় পেরিয়ে যায়নি।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

শৃঙ্খলাভঙ্গের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ। নিজেদের সংশোধন করুন।”

বিজ্ঞাপন

তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত পুলিশ সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন, শৃঙ্খলা রক্ষা এবং জনপ্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময় পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।

তিনি বলেন, অনেকে বাধ্য হয়ে নির্দেশ, অবৈধ নির্দেশ ও বেআইনি নির্দেশ পালন করেছেন। তবে পুলিশ সদস্যদের সংশোধন এবং জনগণের আস্থা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মাঠপর্যায়ের কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন বলেও জানান তিনি। তার ভাষায়, “লোয়ার লেভেলে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদের শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে।”

তিনি বলেন, “আমি গ্র্যাজুয়ালি যাচ্ছি, কিন্তু খুব নম্রভাবে সংশোধন হওয়ার সুযোগও দিয়েছি।”

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ কর্মকর্তা যে পদবিরই হোন, জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না।

বিজ্ঞাপন

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ এখন রাজা-বাদশা দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়। সিনিয়র কর্মকর্তাদের এমন কোনো কর্মকাণ্ড না করার পরামর্শ দেন তিনি, যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একই সঙ্গে অধীনস্থদের এমন আচরণে অনুমতি বা প্রশ্রয় না দেওয়ার কথাও বলেন তিনি।

তবে সৎ উদ্দেশ্যে দায়িত্ব পালন করতে গিয়ে হওয়া ছোটখাটো ভুলকে আলাদাভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ভুলত্রুটি থাকবে। ইন গুড ফেইথ আইনও সেটা ক্ষমা দেবে। যদি ইন গুড ফেইথ কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলত্রুটি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে অপরাধ সংঘটিত হলে বিভাগীয় ও ফৌজদারি—দুই ধরনের ব্যবস্থার কথাই স্পষ্ট করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসঙ্গে কার্যকর করা হবে। শুধু বিভাগীয় শৃঙ্খলা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকব না। সঙ্গে যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়ে থাকে, তার জন্য একই সঙ্গে সেটা ক্রিমিনাল ল, পেনাল কোড, সিআরপিসি যাই হোক, সেই অনুযায়ী জাস্টিসের আওতায় আনা হবে।”

শুধু বিভাগীয় তিরস্কার বা লঘু-গুরু দণ্ডের মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে—এমন ধারণা থেকে পুলিশ সদস্যদের বিরত থাকার আহ্বান জানান তিনি। জনপ্রত্যাশা পূরণের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটিও বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

পুলিশ বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রয়োজন হলে ব্যাপকভাবে শর্ট কোর্সের মাধ্যমে কর্মকর্তা ও বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD