Logo

বিজিএমইএর পর্ষদ বাতিল করে প্রশাসক বসাল সরকার

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪, ০২:৩১
বিজিএমইএর পর্ষদ বাতিল করে প্রশাসক বসাল সরকার
ছবি: সংগৃহীত

, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

বিজ্ঞাপন

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে।

রবিবার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) মো. আবদুর রহিম খান সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD