Logo

বিওএ’র নতুন সভাপতি হলেন সেনাপ্রধান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৪, ০৩:১৮
বিওএ’র নতুন সভাপতি হলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সচিব আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

বিজ্ঞাপন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে, নির্বাচনী প্রক্রিয়ায় এই পদে সেনাপ্রধান একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করল এনএসসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে বিওএর সভাপতি পদ থেকে অব্যাহতি নেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD