Logo

সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে: মাহফুজ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৪, ০৮:২৬
সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে: মাহফুজ
ছবি: সংগৃহীত

বিএন‌পি ও জামায়াত ঐক্যের ব্যাপারে একমত রয়েছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, কোন সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, চট্টগ্রামে আইনজী‌বী সাইফুল হত্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে আ‌রও মামলা হ‌বে।

তিনি বলেন, দেশের সাধারণ জনগণ ও রাজ‌নৈ‌তিক দলগু‌লো মি‌লে সাম্প্রদা‌য়িক বিশৃঙ্খলা রোধ কর‌তে পে‌রে‌ছে। বিএন‌পি ও জামায়াত ঐক্যের ব্যাপারে একমত রয়েছে। দে‌শে যে উত্তেজনা চল‌মান রয়েছে সেগু‌লো রো‌ধে সব দল‌কে সাথে নি‌য়ে প্রশম‌নে কাজ করা হ‌বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই স্বৈরাচার ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারবে না।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD