Logo

দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, ২৫ লাখ টাকা জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, ২৫ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে

বিজ্ঞাপন

গত দেড় মাসে নিষিদ্ধ ঘোষিত ৫০ হাজার কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে সারাদেশে এ পর্যন্ত ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এব ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম আ জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে আজকের মনিটরিং অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD