Logo

টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪২
টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচিকে কৃষি খাতে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর টাঙ্গাইলে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ সময় সদর উপজেলার সুরুজ এলাকার নির্বাচিত কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রমটির সূচনা করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, ‘কৃষক কার্ড’ চালুর মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা—যেমন প্রণোদনা, ভর্তুকি এবং আর্থিক সহায়তা—সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষিনীতির বাস্তবায়নেও সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এ উদ্যোগকে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি চালু করেছে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ‘কৃষক কার্ড’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে এবং কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD