Logo

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: তৌহিদ হোসেন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, ২৪:১৫
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: তৌহিদ হোসেন
ছবি: সংগৃহীত

এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সরকার অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আগের মতোই থাকবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD