কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সুজন (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কারারক্ষী আল-আমিন জানান, বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত সুজনের কয়েদি নম্বর ৬৩১৬/এ এবং মামলা নম্বর ৫২৯৫/২৬ (সিআর)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








