মেট্রোরেল পুলিশের নতুন ডিআইজি হাসান বারী নূর

মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এমআরটি পুলিশের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ বিভাগে হাসান বারী নূর পেশাদার, দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
চাকরিজীবনে তিনি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, এসআরবি ও এপিবিএনেও দায়িত্ব পালন করেন।
গত বছর অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পান হাসান বারী নূর। এরপর সিআইডির ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দেশের বাইরেও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই পুলিশ কর্মকর্তা। কঙ্গো ও দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা অর্জন করেন।








