Logo

পুলিশে বড় রদবদল : ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:৪৯
পুলিশে বড় রদবদল : ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ), সাবেক অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ), ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া পৃথক আদেশে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একই পদে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট পুলিশে। পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নিশাত এ্যঞ্জেলাকে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD