Logo

শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৪ অক্টোবর, ২০২৬, ১৩:২৩
শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৪
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা করা হয়। মামলার পর আদালতে পাঠানো হয়েছে তাদের।

বিজ্ঞাপন

আটকরা হলেন শেরপুর উপজেলার খোট্টাপাড়া এলাকার মো. জুয়েল রানা (২৮) ও মো. জাহিদুল ইসলাম (৪৮) এবং রামচন্দ্রপুরপাড়া এলাকার দুই নারী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সন্দেহ থেকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান। তারা পাঁচজনকে আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। পরে যাচাই-বাছাই ও প্রাথমিক তদন্তের পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে মামুন নামে এক ব্যক্তি দাবি করেন, বিষয়টি মীমাংসার উদ্দেশ্যেই তিনি ওই বাসায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর জানান, চারজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযোগ এনে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মামুনের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD