Logo

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩ অক্টোবর, ২০২৬, ১৮:১২
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (৪২), সদর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন শেখ সেলিম (৪০), নাবিল শেখ (২১), ইমরান শেখ (২৫), আতিকুর রহমান (৪৬) ও আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD