Logo

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৭:৩০
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে বেকবাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকারীদের বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে যেতে বাধা দেয় কলকাতা পুলিশ।

বিজ্ঞাপন

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে মিছিল শুরু করেন সংগঠন দুটির সদস্যরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে গেলে গন্তব্যের কিছুটা আগে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা মিশনের সামনের সড়কের কাছে অবস্থান নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ উপহাইকমিশনের সামনে যেতে বাধা দেয়। পরে মিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পরও কিছুক্ষণ কর্মসূচি চালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে তারা মিশন এলাকা ছেড়ে চলে যান। কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় যান চলাচলেও কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।

এনসিপিআইসহ কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর পক্ষ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। চিন্ময় প্রভু বর্তমানে বাংলাদেশে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। গত ১০ সেপ্টেম্বর মায়ের শেষকৃত্যে অংশ নিতে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD