Logo

পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ে বিজয়ের দল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ে বিজয়ের দল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দলীয় কার্যালয় চালু করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)। রবিবার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় দলীয় নেতাদের দাবি, ফাগুপুরে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিভিকের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

দলীয় নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে বিভিন্ন সামাজিক কাজের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিভিকের পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায় জানান, যেসব রাজ্যে নতুন করে দলের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য তামিলনাড়ু থেকে কেন্দ্রীয় নির্দেশনা এসেছে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের প্রাথমিক ধাপে সামাজিক কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে পা রাখেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ ও ‘লিও’র মতো জনপ্রিয় সিনেমার এই তারকা বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সূত্র: আনন্দবাজার ডট কম

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD