Logo

প্রথা ভেঙে নিজের আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬, ১৭:১৭
প্রথা ভেঙে নিজের আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিন ধরে চলে আসা আসন বিন্যাসের প্রচলিত নিয়মে ব্যতিক্রম ঘটিয়ে নিজের নির্ধারিত আসন ছেড়ে মন্ত্রীদের পাশে গিয়ে বসেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজ্য বিধানসভার বিকেলের অধিবেশনে এ ঘটনা ঘটে। বিধানসভায় মুখ্যমন্ত্রী সাধারণত স্পিকারের আসনের কাছাকাছি পৃথক একটি নির্ধারিত আসনে বসেন। অন্যদিকে মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পাশে সামনের সারিতে অবস্থান করেন। সাধারণত মন্ত্রীদের আসন জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে।

তবে এদিন বিজয় নিজের নির্ধারিত আসন ছেড়ে সামনের সারিতে মন্ত্রীদের সঙ্গে বসেন। তিনি কে এ সেনগোট্টাইয়ান ও আধাভ অর্জুনার মাঝখানে আসন নেন। মুখ্যমন্ত্রীর এমন আসন পরিবর্তন বিধানসভার প্রচলিত রীতির বাইরে হওয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিধানসভায় কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই বিজয়ের এই আসন পরিবর্তন নজরে আসে। দীর্ঘদিনের প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর মন্ত্রীদের সঙ্গে বসার বিষয়টি অধিবেশনে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয় চলচ্চিত্রজগতের পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। পরবর্তীতে তিনি তামিলগা ভেত্রি কাজাগাম নামে একটি রাজনৈতিক দল গঠন করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিধানসভায় তার এমন ব্যতিক্রমী আচরণ নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD