বিজয়ের বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, উদয়নিধি গ্রেপ্তার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ের নিজ বাসভবন থেকে তানজাভুর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।
গ্রেপ্তারের পর গাড়ির দিকে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উদয়নিধি। এ সময় তিনি হাসতে হাসতে গ্রেপ্তারের ঘটনাকে ‘কৌতুক’ হিসেবে উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে আইনি লড়াই চালানোর কথা জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সোমবার (৩ আগস্ট) তানজাভুরে কাবেরী নদীর পানি বণ্টন বিরোধ নিয়ে ডিএমকের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের কঠোর সমালোচনা করছিলেন।
একপর্যায়ে সমাবেশে উপস্থিত কয়েকজন তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তখন বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) নারী শাখার পক্ষ থেকে থানায় মামলা করা হয়। একই সঙ্গে জাতীয় নারী কমিশনেও (এনসিডব্লিউ) লিখিত অভিযোগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
টিভিকে নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা নয়; প্রকাশ্যে একজন নারীকে অসম্মান ও হেয় করার অভিযোগেই উদয়নিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে উদয়নিধির দল ডিএমকে এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। দলের মুখপাত্র টি কে এস ইলাঙ্গোভানের দাবি, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা নিয়ে কথা বলেছিলেন এবং সরাসরি কোনো অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। ঘটনার পর ডিএমকের আইনজীবী দল মাদ্রাজ হাইকোর্টে উদয়নিধির আগাম জামিনের আবেদন করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি মন্তব্যটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ বলে উল্লেখ করে উদয়নিধির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তামিলনাড়ুতে এর আগেও বিভিন্ন সময়ে রাজনীতিবিদ ও চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিদের মধ্যে প্রকাশ্য বিরোধ ও বিতর্কের ঘটনা ঘটেছে।








