মামলা প্রত্যাহার করলেন স্ত্রী, স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন জানান।
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য জীবনের মতপার্থক্যের কথা উল্লেখ করেন। একই সঙ্গে স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে থাকা বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।
মামলাটির শুনানি চলতি বছর কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুনের শুনানিতে সঙ্গীতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে যুক্ত হয়ে আবেদন প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। এরপর পরবর্তী শুনানির তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে গত মাসের শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন, সশরীরে শুনানিতে অংশ নেওয়া দুজনের জন্যই কঠিন হয়ে পড়েছে।
শুক্রবারের শুনানিতে সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় আদালত মামলাটি বাতিল ঘোষণা করেন।
বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। ২০০০ সালে তাদের ছেলে এবং ২০০৫ সালে মেয়ের জন্ম হয়।
বিজ্ঞাপন
২০২৩ সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। যদিও সে সময় এসব গুঞ্জন অস্বীকার করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালে টিভিকে আয়োজিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।
তবে এবার বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করায় মামলাটির আনুষ্ঠানিকভাবে অবসান হলো।
সূত্র: এনডিটিভি








