Logo

খাদ্যের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৫, ০৫:৩৫
খাদ্যের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার
ছবি: সংগৃহীত

এরপর থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।

বিজ্ঞাপন

গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD