Logo

ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৪
ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন
ছবি: সংগৃহীত

তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ

বিজ্ঞাপন

উন্নত জীবন যাপন ও ভালো বেতনের কাজের আশায় ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন তারা। কিন্তু পাচারকারীদের প্রলোভনে পড়ে পাঁচ বাংলাদেশি লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পরেই তাদের ভবিষ্যতের সুখ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। ভয়ংকর মানব পাচার চক্র তাদেরকে মাফিয়াদের হাতে তুলে দেয়। নির্মম নির্যাতনের শিকার হন পাঁচ বাংলাদেশি। তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরত আসেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় নিজের দেশে ফিরেছেন মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।

দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরে এসেছেন তারা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, একই ধরনের অপরাধের শিকার আরও আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় বাংলাদেশে ফিরে এসেছিলেন। 

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD