Logo

ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৫, ২১:২১
ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে

বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জবাবে ড. মুহাম্মদ ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে অধ্যাপক ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (০৮ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (০৪ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।

বিজ্ঞাপন

জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার গত (০৬ জুন) নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠান। সেখানে নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

ড. ইউনূস চিঠিতে লেখেন, এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD