আজ থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

এর মদ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন
বিজ্ঞাপন
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে হাজী পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার বিভিন্ন হজ মিশনে।
জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মদ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি হজযাত্রী। এ ছাড়াও ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবার হজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৫ জুন)। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল শনিবার (৩১ মে)।
বিজ্ঞাপন
এমএল/








