Logo

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৫, ২১:৫০
উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

একটি সম্ভাব্য শুল্ক চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ, যা উভয় দেশের জন্যই ‘উইন-উইন’ সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্বতী কালের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শুল্ক চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ, যা উভয় দেশের জন্যই ‘উইন-উইন’ সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিতে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধি দলে রয়েছেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব আরও বলেন, গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে একাধিক দফা বৈঠকে বসেছে।

প্রেস সচিব বলেন, আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD