Logo

যেভাবে ফ্রি ইন্টারনেট পাবেন, মেয়াদ কতদিন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৫, ০৬:৩১
যেভাবে ফ্রি ইন্টারনেট পাবেন, মেয়াদ কতদিন
ছবি: সংগৃহীত

যা গ্রাহকরা আগামী পাঁচ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন

বিজ্ঞাপন

দেশের সব মোবাইল গ্রাহককে সম্পূর্ণ ফ্রিতে ১ জিবি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) এই ইন্টারনেট দেওয়া হবে, যা গ্রাহকরা আগামী পাঁচ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ জুলাই সব গ্রাহককে পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিভিন্ন অপারেটরে ফ্রি ডাটা পাবেন যেভাবে

বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাবেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। 

বিজ্ঞাপন

ফ্রি ডাটা পেতে জিপি *১২১*১৮০৭#, রবি *৪*১৮০৭#, বাংলালিংক *১২১*১৮০৭ এবং টেলিটক *১১১*১৮০৭# নম্বরে ডায়াল করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD