Logo

জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ২২:৫৪
জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে হবে, তা পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত "ডিক্যাব টক"-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না, কিংবা জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয়ে চীনের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ নিজেরাই ঠিক করবেন তারা কী চান, কীভাবে পরিচালিত হতে চান।”

বিজ্ঞাপন

ডিক্যাব টকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

রাষ্ট্রদূতের এই মন্তব্যকে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে একটি ভারসাম্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD