Logo

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৫, ২২:৩৫
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সময় আরও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD