Logo

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৫, ০৫:৫৬
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। 

রবিবার (০৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

প্রেস উইং থেকে পাঠানো তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। 

বিজ্ঞাপন

জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হবে। 

বিজ্ঞাপন

এ ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে জানাবে বলে জানা গেছে। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা, যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল ম্যান্ডেট হলো রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD