Logo

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০৪:২৮
ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মাসকান্দায় ইউনাইটেড পরিবহন কোম্পানির একটি কাউন্টার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ময়মনসিংহ নগরীর মাসকান্দায় ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। এসময় কাউন্টার ভাংচুর ও লুটপাটে প্রায় দেড় শতাধিক দুর্বৃত্তরা অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বিজ্ঞাপন

ঘটনার জেরে দুপুর একটা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পুর্বধলা ও কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, তিনি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছেন। গফরগাঁও আসতেই একজন ফোন করে মাসকান্দার ঢাকা বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের কথা জানায়। কি কারণে, কে বা কারা ভাংচুর ও লুটপাট করেছে এখনো তিনি জানতে পারেননি বলে জানান।

মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম না প্রকাশ করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। হামলা করে কাউন্টার ও ভিতরে ভাঙচুর করে। এসময় কাউন্টারে থাকা টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

একদল দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে নগরীর মাসকান্দা বাস টার্মিনালে প্রবেশ করে অতর্কিতভাবে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টারটি ভেঙে গুড়িয়ে দেয়। বন্ধ করে দেয় ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টার। ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। যাত্রীরা অগ্রীম টিকেট করেও যেতে পারছেন না তাদের গন্তব্যস্থলে। যাত্রীরা বলছেন হঠাৎ এভাবে ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি ভেঙে ফেলা ও বাস চলাচল বন্ধ করে দেওয়াতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারছি না।

বিজ্ঞাপন

মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, আমি অগ্রিম টিকেট করে রেখেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা ভাঙচুর করেছে। এতে বাস চলাচল বন্ধ রয়েছে। আমি ঢাকা গিয়ে সেখান থেকে রবিশাল যাব। লঞ্চের টিকেট কেনা। এখন কোনভাবেই ঢাকা যেতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বাসস্ট্যান্ডের আরেক কর্মী বলেন, যারা ভাংচুর করতে এসেছিল তারা স্লোগান দিচ্ছিল। আওয়ামীগ বা আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না। এসব স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর করে বলে ওই কর্মী দাবি করেন।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো এখনো তারা করছে এমন অভিযোগে অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর করেছে। যার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে মালিক সমিতির নেতা এবং আমরা ঢাকায় কথা বলে সমাধানের চেষ্টা করছি।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD