এনবিআরের ৪১ কর্মকর্তার একসঙ্গে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। মঙ্গলবার এনবিআরের কর প্রশাসন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। মঙ্গলবার এনবিআরের কর প্রশাসন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আদেশে কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এত সংখ্যক কর কর্মকর্তাকে একইসঙ্গে বদলি করার ঘটনা সচরাচর দেখা যায় না। বদলির তালিকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন কর অঞ্চল এবং কর পরিদর্শন ও আপিল ইউনিট রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৪১ কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদকে ঢাকার কর অঞ্চল-২০ এর পরিদর্শী রেঞ্জ-১, শেখ শামীম বুলবুলকে নরসিংদী কর অঞ্চল, ছায়িদুজ্জামান ভুঞাকে নারায়ণগঞ্জ কর অঞ্চল, বেগম হাসিনা আক্তার খানকে গাজীপুর কর অঞ্চল, মর্তুজা শরিফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-৬, মোহা. আব্দুস সালামকে ঢাকার কর অঞ্চল-১, মো. নাসেরুজ্জামানকে ঢাকার অঞ্চল-২, মো. মিজানুর রহমানকে চট্টগ্রামের কর অঞ্চল-১, মো. নাঈমুর রসুলকে চট্টগ্রামের কর অঞ্চল-২, ফখরুল ইসলামকে খুলনা কর অঞ্চল, আশরাফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-৩, মোহাম্মদ শাহ্ আলমকে ঢাকার কর অঞ্চল-৪, মির্জা মোহাম্মদ মামুন সাদাতকে ঢাকার কর অঞ্চল-১১, মোহাম্মদ আব্দুল্লাহকে খুলনা কর আপিল অঞ্চল, মিজানুর রহমানকে ঢাকার কর অঞ্চল-১৫, মো. মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, ইভানা আফরোজ সাঈদকে ঢাকার কর অঞ্চল-৮, তাহমিনা আক্তারকে ঢাকার কর আপিল অঞ্চল-৩, শামীমা পারভীনকে এনবিআরের সিআইসি, সাহেদ আহমেদ চৌধুরীকে বৃহৎ করদাতা ইউনিটে, ফারজানা সুলতানাকে ঢাকার কর অঞ্চল-১৪, শামীমা আখতারকে ঢাকার কর অঞ্চল-১০, মৌসুমী বর্মনকে কর পরিদর্শন অধিদপ্তরে, মো. আবদুর রাজ্জাককে ঢাকার কর অঞ্চল-১৬, মো. জসীমুদ্দিন আহমেদকে ঢাকার কর অঞ্চল-১২, তারিক ইকবালকে ঢাকার কর অঞ্চল-৭, মো. ফারুকুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-২, মাসুম বিল্লাহকে ঢাকার কর অঞ্চল-২১, সারোয়ার মোর্শেদকে ঢাকার কর অঞ্চল-২৩, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকার কর অঞ্চল–১৮, মেহেদী হাসানকে ঢাকার কর আপিল অঞ্চল-১, হাছিনা আক্তারকে চট্টগ্রামের কর আপিল অঞ্চল, শান্ত কুমার সিংহকে ঢাকার কর অঞ্চল-১৭, রিগ্যান চন্দ্র দে’কে বিসিএস (কর) একাডেমি, ফারজানা নাজনীনকে কুমিল্লা কর অঞ্চল, সুমন দাসকে এনবিআরে প্রথম সচিব, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তর, তাপস কুমার চন্দকে বৃহৎ করদাতা ইউনিট, মো. মোশাররফ হোসেনকে দিনাজপুর কর অঞ্চল, মো. আব্দুল মালেককে ঢাকার কর অঞ্চল-৫ ও আরিফুল হককে রাজশাহী কর অঞ্চলে বদলি করা হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, এ ধরনের ব্যাপক বদলি প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে।
বিজ্ঞাপন
এএস







