Logo

রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ১১:০৪
রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা

বিজ্ঞাপন

চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। 

বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন।

বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে রবিবার (২৪ আগস্ট) পর্যন্ত অনুষ্ঠিত এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

সফরকালে জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD