Logo

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২২:১৪
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বিজ্ঞাপন

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও চীনের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন তিনি।

চীন সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD